পটভূমি
গত এক সপ্তাহে রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ও খুচরা বাজারে সয়াবিন তেল, ডিম, আলু ও পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়েছে। ভোক্তারা ক্ষোভ প্রকাশ করছেন। ব্যবসায়ীরা সরবরাহ সংকট ও পাইকারি মূল্যবৃদ্ধির কথা বলছেন। সরকার বলছে, বাজার মনিটরিং করা হচ্ছে।
১. প্রতিবেদনের ধরন
ফিচার / অনুসন্ধানী / ব্রেকিং নিউজ / ভিডিও রিপোর্ট (যেকোনো একটি বাছাই করুন)
দামবৃদ্ধির সঠিক কারণ চিহ্নিত করা
সাধারণ ক্রেতার ওপর প্রভাব তুলে ধরা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (ট্রেডিং করপোরেশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) বক্তব্য নেওয়া
কমপক্ষে ৩টি ভিন্ন বাজার (মোহাম্মদপুর, কারওয়ান বাজার ও ফার্মগেট) পরিদর্শন করা
প্রতিটি বাজারে ৫ জন ক্রেতা ও ২ জন বিক্রেতার সাক্ষাৎকার নেওয়া
ট্রেডিং করপোরেশন (টিসিবি)-এর সর্বশেষ দামের তালিকা সংগ্রহ করা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা
প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া নেওয়া
বাজারের ভিড় ও দামের তালিকার ছবি
ক্রেতা–বিক্রেতার সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ (৩০ সেকেন্ডের মধ্যে)
পণ্যের ওপর দাম লেখা বোর্ডের ক্লোজআপ ছবি
সূচনা – এক নজরে মূল্যবৃদ্ধির চিত্র
তথ্য – গত ৭ দিনের দামের তুলনামূলক ছক
ভোক্তার কণ্ঠ – সাক্ষাৎকারের উদ্ধৃতি
ব্যবসায়ীদের ব্যাখ্যা
সরকারি পদক্ষেপ বা প্রতিক্রিয়া
বিশেষজ্ঞ মতামত (যদি থাকে)
উপসংহার ও সম্ভাব্য সমাধানের ইঙ্গিত
কোনো জিনিসপত্রের দামের জন্য পাইকারি ও খুচরার পার্থক্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
পুরনো তথ্য ব্যবহার করা যাবে না (গত ৭ দিনের মধ্যে নিশ্চিত তথ্য)।
প্রতিবেদনে অন্তত একটি গ্রাফ বা ইনফোগ্রাফিক থাকবে।
সাক্ষাৎকার গ্রহণের সময় সংশ্লিষ্ট ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করতে হবে।
ওয়েবসাইটের জাতীয় ক্যাটাগরিতে
ফেসবুক ও ইউটিউবের জন্য ১ মিনিটের সংক্ষিপ্ত ভিডিও প্রতিবেদন (শর্টস)
ফাইলের নাম: Assignment_041_YourName.docx
ছবি ও ভিডিও পৃথক ফোল্ডারে (জিপ করে)
সঙ্গে সোর্স তালিকা ও যোগাযোগের নম্বর জমা দিতে হবে।
কোনো তথ্য প্রয়োজনে: নিউজ ডেস্ক – 01773855955 অথবা contact@julytimes.com